প্রোডাক্ট ওয়ারেন্টি ও কোয়ালিটি নিশ্চয়তা

আমাদের কাস্ট আয়রন কুকওয়্যার প্রতিটি পণ্য নিজস্ব কারখানায় দক্ষ ও অভিজ্ঞ কারিগরদের মাধ্যমে প্রস্তুত করা হয়। প্রতিটি কুকওয়্যার ধাপে ধাপে মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তৈরি করা হয়, যাতে গ্রাহক সর্বোচ্চ মানের পণ্য পান।

আমরা আমাদের পণ্যের গুণগত মান সম্পর্কে শতভাগ আত্মবিশ্বাসী এবং দীর্ঘদিন ব্যবহার উপযোগী কুকওয়্যার সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উন্নত কাঁচামাল ও নিরাপদ উৎপাদন

আমাদের কুকওয়্যার তৈরিতে শুধুমাত্র উচ্চমানের গ্রেড কাস্ট আয়রন ব্যবহার করা হয়। এতে নির্দিষ্ট ও বৈজ্ঞানিকভাবে সঠিক অনুপাতে নিম্নলিখিত উপাদান থাকে —

✔ আয়রন (Iron)
✔ কার্বন (Carbon)
✔ সিলিকন (Silicon)
✔ প্রয়োজনীয় অন্যান্য প্রাকৃতিক উপাদান

এই উপাদানগুলোর সঠিক সমন্বয় কুকওয়্যারকে করে তোলে অত্যন্ত শক্ত, টেকসই এবং দীর্ঘস্থায়ী।

✅ আমাদের কুকওয়্যারে কোনো ধরনের ক্ষতিকর বা ভারী ধাতু ব্যবহার করা হয় না।
✅ এটি সম্পূর্ণ খাদ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রান্নার জন্য উপযোগী।

৬ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

আমাদের কাস্ট আয়রন কুকওয়্যার ক্রয়ের সাথে আপনি পাচ্ছেন ৬ বছরের ওয়ারেন্টি সুবিধা

ওয়ারেন্টি সময়ের মধ্যে যদি উৎপাদনজনিত কোনো ত্রুটি দেখা যায়, তাহলে আমরা পণ্য যাচাই করে সম্পূর্ণ নতুন পণ্য দিয়ে রিপ্লেস করে দেবো।

যেসব কারণে ওয়ারেন্টি ক্লেইম প্রযোজ্য হবে না

নিচের কারণগুলো সাধারণত ভুল ব্যবহার বা অসাবধানতার কারণে হয়ে থাকে এবং এগুলো ওয়ারেন্টির আওতার থাকবে না- 

✔ পণ্য উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা শক্ত আঘাত লাগা
✔ দীর্ঘ সময় খালি অবস্থায় অতিরিক্ত তাপে রাখা
✔ ব্যবহারের পরে শুকিয়ে সংরক্ষণ না করা, ফলে মরিচা পড়া
✔ ভুল পরিষ্কার বা সংরক্ষণ পদ্ধতি
✔ প্রাকৃতিক সিজনিং স্তর নষ্ট হয়ে যাওয়া
✔ অস্বাভাবিক বা অনিরাপদ ব্যবহার

যেসব কারণে ওয়ারেন্টি ক্লেইম প্রযোজ্য হবে

যেসব কারণে ওয়ারেন্টি ক্লেইম প্রযোজ্য হবে

ওয়ারেন্টি সময়ের মধ্যে নিচের কোনো সমস্যা দেখা দিলে গ্রাহক ওয়ারেন্টি ক্লেইম করতে পারবেন —

✔ উৎপাদনজনিত ফাটল বা ক্র্যাক দেখা দিলে
✔ কাস্টিং ত্রুটির কারণে বডিতে ছিদ্র বা দুর্বলতা থাকলে
✔ হ্যান্ডেল বা কাঠামোগত কোনো স্থায়ী ত্রুটি থাকলে
✔ স্বাভাবিক ব্যবহারের মধ্যেই পণ্য অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হলে
✔ উৎপাদনজনিত অসম পৃষ্ঠ বা গঠনগত সমস্যা থাকলে
✔ পণ্য ব্যবহারের আগেই উৎপাদন ত্রুটি শনাক্ত হলে
ওয়ারেন্টি সময়ের (৬ বছরের) মধ্যে পণ্য স্বাভাবিক ব্যবহারে ফেটে গেলে বা স্তর উঠে গেলে (চলটা উঠে যাওয়া / লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া)

ওয়ারেন্টি ক্লেইম করার নিয়ম

✔ পণ্য গ্রহণের পর সমস্যা দেখা দিলে দ্রুত আমাদের জানাতে হবে
✔ পণ্যের স্পষ্ট ছবি বা ভিডিও প্রদান করতে হবে
✔ যাচাই শেষে সমস্যাটি উৎপাদনজনিত হলে আমরা সম্পূর্ণ নতুন পণ্য দিয়ে রিপ্লেস করে দেবো

আজীবন সার্ভিস সাপোর্ট

আমরা শুধু পণ্য বিক্রয় নয়, গ্রাহকের দীর্ঘমেয়াদী সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

✅ ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট
✅ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ পরামর্শ
✅ প্রয়োজনীয় সার্ভিস সহায়তা

ওয়ারেন্টি সময়ের মধ্যে উৎপাদনজনিত কোনো সমস্যা হলে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট সুবিধা প্রদান করা হবে। ওয়ারেন্টি শেষ হওয়ার পরেও আমরা গ্রাহকদের সার্ভিস ও সহায়তা দিয়ে পাশে থাকবো।