প্রডাক্ট রিটার্ন পলিসি

ভুল প্রোডাক্ট পাঠানো হলে

আপনাকে যে প্রোডাক্ট দেখানো হয়েছে, তার পরিবর্তে অন্য কোনো প্রোডাক্ট পাঠানো হলে—
➡️ আপনি কোনো ডেলিভারি চার্জ ছাড়াই প্রোডাক্ট রিটার্ন বা পরিবর্তন করতে পারবেন।

প্রোডাক্ট ঠিক আছে কিন্তু নিতে না চাইলে

আপনি সঠিক প্রোডাক্ট পেয়েছেন এবং প্রোডাক্টে কোনো সমস্যা নেই, কিন্তু—

  • ওজন বেশি মনে হওয়া
  • হাতে পর্যাপ্ত টাকা না থাকা
  • ব্যক্তিগত কারণে নিতে না চাওয়া

এই ক্ষেত্রে—
➡️ ডেলিভারি চার্জ প্রদান করে প্রোডাক্ট রিটার্ন করতে হবে।

কুরিয়ার থেকে প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হলে

আপনার হাতে পাওয়ার পর যদি দেখা যায়—

  • হাতল ভেঙে গেছে
  • বডি ক্ষতিগ্রস্ত
  • কোনো অংশ ভাঙা

তাহলে আপনি দুটি অপশন পাবেন:

অপশন–১:
✔️ ফুল পেমেন্ট করে প্রোডাক্ট রেখে আমাদের জানালে
আমরা আপনাকে নতুন প্রোডাক্ট পাঠিয়ে দেবো।

অপশন–২:
✔️ কোনো টাকা পরিশোধ না করে প্রোডাক্ট কুরিয়ারকেই রিটার্ন করতে পারেন।
পরবর্তীতে আমাদের ইনফর্ম করলে আমরা আরেকটি নতুন প্রোডাক্ট পাঠিয়ে দেবো।

কোন প্রোডাক্টটি আপনার জন্য উপযুক্ত বুঝতে না পারলে

আপনি যদি নিশ্চিত না হন কোন প্রোডাক্টটি আপনার জন্য পারফেক্ট—
➡️ তাহলে একাধিক প্রোডাক্ট দেখে নেওয়ার জন্য
সম্পূর্ণ ডেলিভারি চার্জ প্রদান করে প্রোডাক্ট গ্রহণ করে পছন্দমতো বেছে নিতে পারবেন।

প্রোডাক্ট ব্যবহার অনুপযোগী হলে

যদি প্রোডাক্টে—

  • ফুটো থাকে
  • ফিনিশিং খুব খারাপ হয়
  • ব্যবহারযোগ্য না হয়

➡️ সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন। কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবেনা

টাকা রিফান্ড পলিসি

প্রোডাক্টে সন্তুষ্ট না হলে

আমাদের পক্ষ থেকে যে তথ্য বা সুবিধার কথা বলা হয়েছে,
কিন্তু আপনি তা প্রোডাক্টে না পেলে—

➡️ আমাদের বিষয়টি জানালে
আমরা ফুল টাকা রিফান্ড প্রদান করবো।

ব্যবহারকালে প্রোডাক্ট নষ্ট হলে

আমাদের প্রোডাক্ট ব্যবহার করার সময় যদি—

  • ফেটে যায়
  • ফুটো হয়ে যায়
  • স্বাভাবিক ব্যবহারে নষ্ট হয়

➡️ তাহলে আপনি ডেলিভারি চার্জসহ সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন।

অর্ডার ক্যান্সেল করতে চাইলে

প্রডাক্ট অর্ডার করে আপনি যদি প্রডাক্ট টি ক্যান্সেল করতে চান তাহলে প্রডাক্ট ডিসপ্যাচ হওয়ার আগে জানাতে হবে। প্রডাক্ট ডিসপ্যাচ হয়ে গেলে টাকা অগ্রিম দেওয়া থাকলে ডেলিভারি চার্জ ফুল টাকা কেটে নেওয়া হবে।